১৪ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ- পাশের হার ২৬.০২ শতাংশ

চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার পাশের হার ২৬.০২ শতাংশ চলতি বছরের ২৫শে আগস্ট অনুষ্ঠিত এ পরীক্ষার ফল আজ ৩১ অক্টোবর প্রকাশ করা হয়।







বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নেয়া এ পরীক্ষায় স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং কলেজ পর্যায়ে অংশগ্রহণ করে ৩ লাখ ৩ হাজার ৬১২ জনসহ মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন। 

 এর মধ্যে স্কুল পর্যায়ে এক লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৫ হাজার ১৮১ জনসহ মোট ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন উত্তীর্ণ হয়েছে। 

স্কুল পর্যায়ে পাসের হার শতকরা ২০ দশমিক ৮১ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার শতকরা ৩৪ দশমিক ৬৪ শতাংশ। সার্বিক পাসের হার শতকরা ২৬ দশমিক ০২ শতাংশ।

কৃতকার্য প্রার্থীদেরকে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের খবর জানানো হয়েছে। 





পরীক্ষার ফলাফল ntrca.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে জানা যাবে।



গুরুত্বপূর্ণ আরো তথ্য এবং চাকরির খোঁজ পেতে আমাদের ফেইসবুক গ্রুপে "Govt. BD Jobs - সরকারী চাকরি" এবং পেইজে জয়েন থাকুন।

Post a Comment

Previous Post Next Post